এ সংখ্যা এক কোটিতে পৌঁছাতে চাই এবং সেটাই হবে সম্মানজনক
অনুষ্ঠানে জানানো হয় রাজধানীর অঞ্চল-৮-এ ৩০ হাজারেরও বেশি করদাতা রয়েছেন
এখন থেকে ইচ্ছে করলে ওই করদাতারা অনলাইনে তাঁদের ব্যক্তিগত আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন
অনলাইনে রিটার্ন দাখিল করতে হলে কর অঞ্চল-৮-এর দপ্তর থেকে কম্পিউটার জেনারেটেড একটি গোপন সাংকেতিক নম্বর নিতে হবে
করদাতার আয়কর রিটার্নে দেওয়া তথ্যের গোপনীয়তা ও নিরাপত্তা রক্ষার জন্য এই সাংকেতিক নম্বর ব্যবহার করা হবে
অনুষ্ঠানে আরও জানানো হয় অনলাইনে রিটার্ন দাখিল করার ওয়েবসাইটের ঠিকানা হলো -8
করদাতারা সাইটে প্রবেশ করলে অনলাইনে রিটার্ন দাখিল করার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং সহজেই তাঁর রিটার্ন দাখিল করতে পারবেন
করদাতাদের সুবিধার্থে কর অঞ্চল-৮-এ একটি ইন্টারনেট সুবিধাসহ সেবাকেন্দ্র চালু করা হয়েছে
করদাতারা ইচ্ছা করলে এ সেবাকেন্দ্রে এসে তাঁদের রিটার্ন দাখিল করতে পারবেন
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানান এটি একটি পরীক্ষামূলক প্রয়াস
তবে যেহেতু পরীক্ষামূলক সেহেতু প্রায়োগিক ক্ষেত্রে কিছু ভুল-ত্রুটি থাকা অসম্ভব নয়
করদাতাদের সহযোগিতায় প্রয়োজনে সাইটটি পরিবর্তন ও পরিমার্জন করা হবে
১৯ হাজার ১৩০ টাকা আয়কর প্রদান প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন আমার আয় আগের থেকে অনেক কমে গেছে
আগে বিদেশে বিভিন্ন ধরনের কাজের সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে অনেক রেমিট্যান্স আসত
এখন তা আর আসে না
মন্ত্রী হিসেবে আমি যে বেতন-ভাতা পাই তা আয়করমুক্ত
সঞ্চয়পত্র ও নিজের লেখা কিছু বইয়ের রয়্যালটি থেকে যে আয় হয় সে আয়ের ওপরই আয়কর দিয়ে থাকি
আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে মন্ত্রি-সাংসদদের সম্পদের হিসাব জনসমক্ষে প্রকাশ করার কথা বলা হলেও শেষ পর্যন্ত কেন তা হচ্ছে না সাংবাদিকদের এমন প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে তিনি বলেন মন্ত্রি-সাংসদদের সম্পদের হিসাব আলাদাভাবে প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা
মন্ত্রি-সাংসদেরা যে আয়কর রিটার্ন জমা দেবেন সেটাকেই তাঁদের সম্পদের হিসাব বলে গ্রহণ করা হবে
শেয়ারের বিপরীতে ঋণ বিতরণে এসইসির বিধান বহাল
ঋণসুবিধাহীন কোম্পানির নেটিং পদ্ধতি বাতিল
শেয়ারের বিপরীতে ঋণ বিতরণে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এসইসি প্রণীত বিধান নির্ধারিত সময়ের মধ্যে অবশ্যই পরিপালন করতে হবে
বাজারের সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় এ ক্ষেত্রে আর কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই বলে ঋণদাতা প্রতিষ্ঠানগুলোকে স্পষ্ট জানিয়ে দিয়েছে এসইসি
একই সঙ্গে ঋণসুবিধাবহির্ভূত কোম্পানিগুলোর জন্য আর্থিক সমন্বয়সুবিধা বা নেটিং ফ্যাসিলিটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি
ঈদের ছুটির পর প্রথম কার্যদিবস থেকেই এ নিয়ম কার্যকর হবে
নিয়মটি কার্যকর হলে শেয়ার বিক্রি করার পর লেনদেন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সমপরিমাণ টাকা দিয়ে অন্য কোনো শেয়ার কেনা যাবে না
বর্তমানে শেয়ার বিক্রি করার সঙ্গে সঙ্গে বিক্রিলব্ধ সমপরিমাণ টাকা দিয়ে অন্য প্রতিষ্ঠানের শেয়ার কেনা যায়
দুই স্টক এক্সচেঞ্জ ও মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে এসইসির পূর্বনির্ধারিত এক বৈঠকে গতকাল রোববার এসব সিদ্ধান্ত নেওয়া হয়
বৈঠক শেষে এসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র আনোয়ারুল কবীর ভূঁইয়া সাংবাদিকদের এ তথ্য জানান
তিনি বলেন বাজারের টেকসই উন্নয়নের স্বার্থেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে
বাজারের ঝুঁকি কমানো ও তারল্যপ্রবাহ নিয়ন্ত্রণের জন্য গত ২৪ আগস্ট এসইসি ২০০৬ সালে প্রণীত ঋণ বিতরণ ও ব্যবস্থাপনার বিধান পরিপালনে কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত নেয়
এ বিধানে মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসগুলোকে তাদের গ্রাহকদের ঋণ দেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট সূত্র অনুসরণ করার কথা বলা হয়েছে
সূত্র অনুযায়ী ঋণদাতা প্রতিষ্ঠানগুলো গ্রাহকদের শেয়ারের বাজারমূল্যের সঙ্গে সংশ্লিষ্ট কোম্পানির প্রকৃত সম্পদমূল্য এনএভি যোগ করে দুই দিয়ে ভাগ করে যে ফল পাওয়া যাবে তার সমানুপাতিক হারে ঋণ দিতে পারবে
একই সঙ্গে সূত্র অনুযায়ী কোনো গ্রাহকের ঋণসীমা অতিক্রম করলে ৩০ সেপ্টেম্বরের মধ্যে তা সমন্বয় করার নির্দেশ দেওয়া হয়েছিল
প্রায় চার বছর আগে প্রণীত এ বিধানটি প্রয়োগযোগ্য নয় বলে মার্চেন্ট ব্যাংকগুলো শুরু থেকেই এর বিরোধিতা করে আসছিল
নতুন করে বিধানটি পরিপালনে কড়াকড়ি আরোপ করার পর গত ২৯ আগস্ট ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসই এবং বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের বিএমবিএ নেতারা এটি কার্যকর না করতে আনুষ্ঠানিক দাবি জানায়
তাঁদের যুক্তি ছিল ঋণ বিতরণের এ বিধানটি অত্যন্ত জটিল এবং এ পদ্ধতিতে একজন গ্রাহক কী পরিমাণ ঋণ প্রাপ্য হবেন তা গণনার জন্য প্রয়োজনীয় সফটওয়্যার নেই
তা ছাড়া পদ্ধতিটি অনুসরণ করতে গেলে গ্রাহকদের বিপুল পরিমাণ শেয়ার বাধ্যতামূলক বিক্রির চাপে পড়বে
এতে তাঁদের বড় অংশই বাধ্যতামূলক লোকসানের শিকার হবেন
আর এটি হবে এসব বিনিয়োগকারীদের প্রতি এক ধরনের অবিচার
কারণ তাঁরা যখন ঋণ নিয়েছিলেন তখন ঋণ সমন্বয়ে এসইসির কোনো বাধ্যবাধকতা ছিল না
তাই ইতিপূর্বে যাঁরা ঋণ নিয়েছেন তাঁদের জন্য এ বিধান প্রযোজ্য হওয়া উচিত নয়
এ বাস্তবতায় বিধানটি কার্যকর হলে কী পরিমাণ শেয়ার বিক্রির চাপে পড়বে তার তথ্য দেওয়ার জন্য মার্চেন্ট ব্যাংকগুলোকে এক সপ্তাহের সময় বেঁধে দেয় এসইসি
গতকালের বৈঠকে এসব তথ্য পর্যালোচনা করেই সিদ্ধান্ত হওয়ার কথা ছিল
জানা গেছে মার্চেন্ট ব্যাংকগুলো এসইসিকে সুনির্দিষ্ট তথ্য দিতে না পারলেও তাদের গ্রাহকদের ৩০ শতাংশ বিক্রির চাপে পড়বে বলে জানায়
এর ভিত্তিতে বিষয়টি পুনর্বিচেনার জন্য এসইসির কাছে অনুরোধ করে
কিন্তু তাদের অনুরোধে কর্ণপাত করেনি এসইসি
বরং সংস্থাটির পক্ষ থেকে মার্চেন্ট ব্যাংকগুলোকে বলা হয়েছে বিধান পরিপালনে কী সমস্যা হবে সেটি তাদের দেখার বিষয় নয় যে বিধান করা হয়েছে সেটি মানতেই হবে
আনোয়ারুল কবীর বলেন মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসের যেসব গ্রাহকের সীমার অতিরিক্ত ঋণ রয়েছে নির্ধারিত সময়ের মধ্যেই তা সমন্বয়ের আহ্বান জানাতে বলা হয়েছে
যদি কোনো গ্রাহক এ সময়ের মধ্যে সমন্বয় করতে ব্যর্থ হয় বা না চায় তাহলে বিধান অনুযায়ী যে ব্যবস্থা নেওয়ার তা নিতে হবে
এক প্রশ্নের জবাবে তিনি বলেন নতুন নিয়মে কোন কোম্পানি কী পরিমাণ ঋণ পাবে ডিএসই তা হিসাব করে বের করবে
প্রতি বৃহস্পতিবার সংস্থাটির ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হবে
পরবর্তী এক সপ্তাহ এ তালিকা অনুযায়ী মার্চেন্ট এবং ব্রোকারেজ হাউস ঋণ বিতরণ করবে
সিএসইর আওতাধীন কোম্পানিগুলোর ক্ষেত্রেও একই নিয়ম কার্যকর হবে
অন্য আরেক প্রশ্নের জবাবে আনোয়ারুল কবীর বলেন যেসব কোম্পানির মূল্য আয়ের অনুপাত বা পিই ৪০ পয়েন্টের বেশি সেসব কোম্পানি নেটিংসুবিধার বাইরে থাকবে
এ ছাড়া জেড শ্রেণীভুক্ত কোম্পানি এবং যেসব কোম্পানি তালিকাভুক্তি ও শ্রেণী পরিবর্তন ৩০ কার্যদিবসের কম সেসব কোম্পানিও নেটিংসুবিধা পাবে না
বর্তমানে দুই স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত ২৬০টির মতো কোম্পানির মধ্যে প্রায় ২০০টি ঋণসুবিধার বাইরে রয়েছে
তার অর্থ এসব কোম্পানি নেটিংসুবিধার বাইরে থাকবে
এসইসির ঋণ নিয়ন্ত্রণের চেষ্টার পর বিনিয়োগকারীরা ঋণসুবিধাবহির্ভূত শেয়ারের দিকে ঝুঁকে পড়েন
গতকাল ডিএসইর মূল্যবৃদ্ধির তালিকায় শীর্ষ ৩০টি কোম্পানিই ছিল ঋণসুবিধার বাইরের
তিন আসামির দাবি জোর করে স্বীকারোক্তি নেওয়া হয়েছে
এক সাক্ষীকে ১৫০ জওয়ানের জেরা
বিডিআর বিদ্রোহের অন্যতম নেতা সুবেদার গোফরান মল্লিক প্রথম সাক্ষী সুবেদার মতিউর রহমানকে প্রশ্ন করেন একটি ছবি দেখিয়ে আপনি কীভাবে বলেন যে আমি সেপাই মঈনকে রক্ষা করতে এগিয়ে গিয়েছিলাম গোফরানের প্রতি সাক্ষীর পাল্টা প্রশ্ন কর্মকর্তারা কেউ এগিয়ে গেলেন না আপনি কেন গেলেন গোফরানের উত্তর রক্ষা করতে নয় আমি মাঈনকে নিবৃত্ত করতে গিয়েছিলাম
পিলখানা বিদ্রোহের বিচারে স্থাপিত বিশেষ আদালত-৫-এ গতকাল রোববার মামলার প্রথম সাক্ষীকে এভাবেই একের পর এক প্রশ্ন করেন প্রায় দেড় শ আসামি
২৪ রাইফেল ব্যাটালিয়নের ৬৬৭ জন সদস্যের বিরুদ্ধে করা মামলার বাদী জেসিও সুবেদার মতিউর রহমান
তিনিই এ মামলার প্রথম সাক্ষী
আর গোফরান মল্লিক এ মামলার প্রধান আসামি
গতকাল সকাল সোয়া নয়টায় পিলখানার দরবার হলে বিচারকাজ শুরু হয়
বিডিআরের আইন অনুযায়ী বিশেষ আদালতে অভিযুক্ত সদস্যরা সরাসরি সাক্ষীকে জেরা করেন
দুপুর দেড়টা পর্যন্ত চার ঘণ্টা বাদীকে জেরা করা হয়
মাঝে আধাঘণ্টার বিরতি ছিল
যাঁরা দোষ স্বীকার করেছেন তাঁরা বাদীকে জেরা করেননি
আসামিরা কেউ কেউ সাক্ষীর গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন করেন
কোনো কোনো প্রশ্নে সাক্ষী নীরব থাকেন
প্রায় সব আসামির প্রশ্ন ছিল আপনি কি আমাকে স্বচক্ষে বিদ্রোহে সক্রিয় দেখেছেন সাত-আটটি ছাড়া সব প্রশ্নের ক্ষেত্রেই সাক্ষীর জবাব ছিল আমি স্বচক্ষে দেখিনি তবে অন্য সাক্ষীরা দেখেছেন ছবি ও ভিডিওতে দেখা গেছে অথবা স্বীকারোক্তিমূলক জবানবন্দি রয়েছে
কয়েকজন আসামি বিদ্রোহের সময় সাক্ষী মতিউর রহমানের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন
আর তিন আসামির অভিযোগ তাঁদের কাছ থেকে জোর করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়েছে
নায়েক শামসুল হক মোল্লার প্রশ্নের জবাবে মতিউর রহমান জানান তিনি শামসুলকে স্বচক্ষে বিদ্রোহে অংশ নিতে দেখেছেন
কী দেখেছেন শামসুলের এ প্রশ্নের জবাবে মতিউর বলেন আপনাকে আমি ক্যানটিনের পেছনে প্রথম নারকেল গাছের তলায় আরও কয়েকজনের সঙ্গে সলাপরামর্শ করতে দেখেছি
শামসুলের প্রশ্ন তখন আপনি কাউকে বাধা দিয়েছিলেন কি সাক্ষী এ প্রশ্নের কোনো জবাব দেননি
আসামির আবার প্রশ্ন আমার কাছে তখন কী ছিল বাদীর জবাব একজন সৈনিকের কাছে যা যা থাকে তা-ই ছিল
ল্যান্স নায়েক একরামুল বলেন কৃত্রিম সাক্ষীদের সঙ্গে কথা বলে আমি আদালতের মূল্যবান সময় নষ্ট করতে চাই না
তাঁর এ বক্তব্য আদালত অবমাননা হিসেবে নিতে আদালতের প্রতি অনুরোধ জানান প্রসিকিউটর লে কর্নেল শামসুর রহমান
পরে আদালত একরামুলকে শাস্তি হিসেবে আদালত শেষ না হওয়া পর্যন্ত দাঁড়িয়ে থাকতে বলেন
সেপাই ইকবাল হোসেনকে ভিডিও ফুটেজের মাধ্যমে শনাক্ত করা হয়েছে বলে আদালতকে জানান সাক্ষী মতিউর
তখন ইকবাল প্রশ্ন করেন আপনি আমাকে আগে থেকে চেনেন সাক্ষীর জবাব না
তাহলে চিনলেন কী করে এ পর্যায়ে আদালতের সভাপতি বলেন তিনি সাক্ষী তাঁর অভিজ্ঞতা-জ্ঞান কাজে লাগিয়ে চিনতে পারেন
হাবিলদার রবিউল আলমের জেরায় সাক্ষী জানান বিদ্রোহের সময় ভান্ডারে কর্তব্যরত রবিউলকে সিসিটিভিতে দেখা গেছে
এ ছাড়া সাক্ষীরাও তাঁকে দেখেছেন
রবিউলের পাল্টা প্রশ্ন আপনি যদি প্রাণ বাঁচাতে বিদ্রোহ প্রতিহত না করে দরবার হল ছেড়ে বাসায় চলে যেতে পারেন তাহলে আমি কীভাবে কেন্দ্রীয় ভান্ডারে অতগুলো জওয়ানকে প্রতিহত করব
আমার কাছে তো সে রকম ভারী কোনো অস্ত্র ছিল না
সাক্ষী এ প্রশ্নেরও জবাব দেননি
সাক্ষীকে সেপাই আবদুল মান্নানের প্রশ্ন আপনি যদি বাসায় চলে যেতে পারেন তাহলে আমি তালপাতার সেপাই একা এত জনকে ঠেকাই কী করে
জেরার সময় ১১১ নম্বর অভিযুক্ত সেপাই বুলবুল হোসেন তাঁর বিরুদ্ধে অভিযোগের প্রমাণ আছে কি না জানতে চান
সাক্ষী সুবেদার মতিউর অভিযোগ করেন সেপাই বুলবুল স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন
বুলবুলের পাল্টা অভিযোগ এ জবানবন্দি জোর করে নেওয়া হয়েছে
স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রমাণ হিসেবে উপস্থাপন করলে ১৪১ নম্বর অভিযুক্ত সেপাই মঞ্জুর এলাহী ও ১৪৪ নম্বর সেপাই আজহারুল করিম অভিযোগ করেন তাঁদের কাছ থেকে জোর করে জবানবন্দি নেওয়া হয়েছে
বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল মো রফিকুল ইসলাম আদালতের নেতৃত্ব দেন
তাঁকে সহায়তা করেন লে কর্নেল এ কে এম গোলাম রব্বানি মেজর সাইদ হাসান তাপস ও অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ডেপুটি অ্যাটর্নি জেনারেল সোহরাওয়ার্দী
আসামিদের পক্ষে ফ্রেন্ডস অব দ্য একিউজড হিসেবে ছিলেন বিডিআরের দুজন মেজর ও আটজন বেসামরিক আইনজীবী
